রাশিয়ায় মানব পাচারকারী চক্রের মূলহোতা বিমানবন্দর থেকে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ থেকে রাশিয়ায় মানবপাচারকারী চক্রের মূল হোতা তামান্না জেরিনকে গ্রেফতার করেছে সিআইডি।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) নেপালে পালানোর উদ্দেশে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছিলেন। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়।
চক্রের এই মূল হোতা তামান্না জেরিনের নামে বনানী থানায় মামলা রয়েছে। অভিযোগ রয়েছে, তার পাঠানো লোকজনকেই রাশিয়ার হয়ে ইউক্রেনের বিপক্ষে যুদ্ধে নামানো হতো।
দালালের মাধ্যমে জমি ও স্বর্ণালংকার বিক্রি করে এবং উচ্চ সুদে ঋণ নিয়ে রাশিয়ায় পাড়ি জমান নাটোরের সিংড়ার হুলহুলিয়া গ্রামের বাসিন্দা হুমায়ুন কবির ও তার দুলাভাই রহমত আলী। সেখানে চাকরির নামে তাদের পাঠানো হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধে। গত ২৬ জানুয়ারি যুদ্ধে হুমায়ুন কবির প্রাণ হারান। অন্যদিকে রহমত আলী দেশে ফিরতে চান।
পরিবারের সদস্যরা জানান, গত ৩০ ডিসেম্বর ড্রিম হোম ট্রাভেল অ্যান্ড ট্যুরস লিমিটেড নামে ঢাকার একটি প্রতিষ্ঠানের মাধ্যমে তারা রাশিয়া যান। সেখানে পৌঁছানোর পরে যুদ্ধে অংশ নিতে তাদের বাধ্য করা হয়। ২৩ জানুয়ারি ড্রোন হামলায় নিহত হন হুমায়ুন। তারা মৃত্যুর খবর পান ২৬ জানুয়ারি।
এই ঘটনা জানাজানির পর নজরদারি বাড়ায় দেশের আইনশৃঙ্খলা বাহিনী। অবশেষে রাশিয়ায় মানবপাচারকারী চক্রের মূলহোতা হিসেবে ধরা পড়লেন তামান্না জেরিন।
Related News
মায়ের হাত থেকে ছেলেকে ছিনিয়ে নিয়ে মাদক মামলায় হাজতে প্রেরণ
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদী কোর্ট প্রাঙ্গণে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে আসামীরা মব সৃষ্টি করেRead More
যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের জরুরি বার্তা দিল দূতাবাস
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমোদিত সময়সীমার চেয়ে বেশি থাকলে ভবিষ্যতে দেশটি ভ্রমণের ওপর স্থায়ীRead More



Comments are Closed