Main Menu

আসামে ১৬ বাংলাদেশি গ্রেপ্তার

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ভারতের আসামে ১৬ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রদেশটির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এই তথ্য জানিয়েছেন।

আসামের স্থানীয় সংবাদমাধ্যম সেন্টিনেল আসাম জানিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে ১৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে সাতজন পুরুষ, চারজন নারী ও পাঁচজন শিশু রয়েছে।

Manual1 Ad Code

আসামের পুলিশ বলছে, এই ব্যক্তিরা ভারতের বেঙ্গালুরু থেকে আসামের গুয়াহাটি হয়ে দক্ষিণ সালমারার মানকাচরে গিয়েছিলেন। পুলিশি জিজ্ঞাসাবাদে তারা নিজেদের বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছেন।

এদিকে এক্সে দেওয়া পোস্টে হিমন্ত বিশ্বশর্মা জানান, আসামের সালমারা পুলিশ অভিযান চালিয়ে অবৈধ অনুপ্রবেশকারী ১৬ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। তারা বেঙ্গালুরু থেকে গুয়াহাটি রেলওয়ে স্টেশন থেকে যাত্রা করে দক্ষিণ সালমারার মানকাচার জেলায় পৌঁছান। পরে সালমারা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

Manual4 Ad Code

তিনি বলেন, তদন্তে গ্রেপ্তার ব্যক্তিারা বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠনোর প্রক্রিয়া শুরু করেছে আসাম পুলিশ।

Manual1 Ad Code

 

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code