জিসফ এর ২১ সদস্যের ইতালি শাখার আহ্বায়ক কমিটি গঠিত
প্রবাস ডেস্ক: ইউসুফ ছালাম কে আহ্বায়ক, নুরুল আমিন নয়ন কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও শহিদুল ইসলাম (শহিদ) কে সদস্য সচিব করে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম (জিসফ) ইতালি শাখার ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
৮ ডিসেম্বর উক্ত কমিটি অনুমোদন করেন জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম (জিসফ) এর কেন্দ্রীয় সভাপতি মনজুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ শাহ্ আলম ও সাংগঠনিক সম্পাদক এইচ এম স্বপন রানা।
নবগঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন- যুগ্ম আহ্বায়ক বায়েজ উর রহমান, শহিদুল ইসলাম (রাব্বি), মোঃ আবদুর রহমান, মোঃ মোহন, আরমান হোসাইন, রনি মির্জা, শওকত হোসেন (নিরান), মেহের আফরোজ, মোঃ রাজু, সদস্য মোঃ সাজ্জাদ হোসাইন, আরমান হোসেন (রাহাত), সজিব হোসেন, মোঃ আলী, মোঃ হোসাইন, মোঃ আবদুর রহিম, জামাল উদ্দিন, সোমা আক্তার ও সিমা খাতুন।
ইতালি শাখার কমিটি গঠন সম্পর্কে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম (জিসফ) এর কেন্দ্রীয় সভাপতি মনজুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ শাহ্ আলম ও সাংগঠনিক সম্পাদক এইচ এম স্বপন রানা বলেন, জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম (জিসফ) জাতীয়তাবাদী আদর্শের সৈনিকদের পাশে থেকে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করে আসছে। ইতালি শাখা কমিটি জিসফ কে আরো শক্তিশালী করবে বলে আমরা প্রত্যাশা করি। প্রেস বিজ্ঞপ্তি
Related News
সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা
বৈশাখী নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার এবংRead More
যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে হবিগঞ্জের আল আমিন
প্রবাস ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বড়াব্দা গ্রামের আল আমিন যোগ দিয়েছেন যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সেRead More



Comments are Closed