যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
প্রবাস ডেস্ক: যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় হোসেন শাহিন নামের এক সিলেটির মৃত্যু হয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) বার্মিংহামে প্রচণ্ড ঝড়ের সময় এ ঘটনা ঘটে।
বার্মিংহামে কর্মরত সাংবাদিক জয়নাল ইসলাম জানান, বার্মিংহামে প্রচণ্ড ঝড়ের সময় একটি গাছের নিচে চাপা পড়ে মৃত্যু হয় বালাগঞ্জ ওসমানী নগর গরীব কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি কাহের হোসেন শাহিন (৫৫)। তার গ্রামের বাড়ি সিলেটের ওসমানীনগর উপজেলার সিকন্দরপুর গ্রামে।
নিহত শাহীন একজন ব্যবসায়ী। তিনি ৬ মেয়ে ও এক ছেলের জনক। ঝড়ের মধ্যে ছেলেকে নিয়ে ঘরে ফেরার পথে গাড়ির উপরে গাছ পড়লে মারা যান শাহিন।
Related News
সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা
বৈশাখী নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার এবংRead More
যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে হবিগঞ্জের আল আমিন
প্রবাস ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বড়াব্দা গ্রামের আল আমিন যোগ দিয়েছেন যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সেRead More



Comments are Closed