চিন্ময় দাসের মুক্তি দাবিতে সিলেটে অবস্থান কর্মসূচি পালন
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবিতে সিলেটে ‘সনাতনী ছাত্রসমাজ’র ব্যানারে সংক্ষিপ্ত অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
সনাতন ধর্মালম্বী ২/৩শ নারী-পুরুষ মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকাল ৪টায় সিলেট মহানগরের বন্দরবাজারের কোর্ট পয়েন্ট এলাকায় প্রায় আধাঘণ্টা এ কর্মসূচি পালন করেন। এসময় তারা বিভিন্ন স্লোগান দেন।
এর আগে বিকাল ৩টায় মহানগরের কিন ব্রিজ এলাকায় সারদা হলের সামনে কর্মসূচি পালন করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়।
এসময় পুলিশ জানায়- পার্শ্ববর্তী সিলেট সার্কিট হাউসে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের মতবিনিময় রয়েছে। নিরাপত্তার স্বার্থে সারদা হলের সামনে বিক্ষোভকারীদের কর্মসূচি পালন করতে দেওয়া হয়নি।
সেখান থেকে সরে এসে বিক্ষোভকারীরা বন্দরবাজারের কোর্ট পয়েন্টে জড়ো হন এবং সড়কে অবস্থান কর্মসূচি শুরু করে। তবে পুলিশের নির্দেশে তারা কর্মসূচি সংক্ষিপ্ত করে মিছিল নিয়ে মহানগরের মির্জাজাঙ্গালে গিয়ে মিছিলটি শেষ করেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম বলেন- সব ধরনের অনাকাঙ্খিত ঘটনা ঠেকাতে পুলিশ সবসময় সতর্ক অবস্থানে ছিলো। সনাতন ধর্মালম্বীরা তাদের কর্মসূচি পালন করেছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
Related News
সিলেটে নির্মাণাধীন বাসা থেকে প্রহরীর মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর খাদিমপাড়ার ৪ নম্বর রোডের একটি নির্মাণাধীন বাসা থেকে ইরফান আলীRead More
সিলেটে ১০ মামলার আসামি তপু গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে অভিযান চালিয়ে মো. আলী আকবর তপু মিয়াকে গ্রেফতার করেছে কোতোয়ালীRead More



Comments are Closed