ইসকন ইস্যুতে দেশি বিদেশি ইন্ধন থাকতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা
বৈশাখী নিউজ ডেস্ক: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ইসকন ইস্যুতে দেশি বিদেশি ইন্ধন থাকতে পারে। দেশের দু-একটি দল রয়েছে যাদের নিষিদ্ধ করা হয়েছে তারাও থাকতে পারে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় সিলেট সার্কিট হাউজে প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সাথে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি এমনটি বলেন।
অপর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে আলোচনা হচ্ছে। আশা করা হচ্ছে দ্রুত সমাধান হয়ে যাবে। আমরা কোনোভাবে শিক্ষার্থীদের আন্দোলনে কঠোর হতে চাই না।
উপদেষ্টা আরো বলেন, আগস্টে লুট হওয়া সব অস্ত্র এখনো উদ্ধার হয়নি। সেসব অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। তবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগস্টের পর থেকে অনেক উন্নতি হয়েছে। আরো হবে। সেজন্য সবাইকে সহযোগিতা করতে হবে।
তিনি বলেন, কমিউনিটি পুলিশের কার্যক্রম বৃদ্ধিতে সরকার কাজ করছে। কমিউনিটি পুলিশের কার্যক্রম প্রথমে ঢাকায় বেগবান করা হবে। পরে পুরো দেশে পর্যায়ক্রমে করা হবে। সারা দেশে প্রচুর ভুয়া মামলা হয়েছে। এসব মামলায় নিরীহ কেউ যাতে হয়রানি না হন সে জন্য আমরা একটি কমিটি করে দিবো। যারা ভুয়া মামলা করেন তাদের ধরিয়ে দিন।
এরআগে সন্ধ্যায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সিলেটের প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এরপর কৃষি কর্মকর্তাদের সাথে বৈঠক করেন কৃষি মন্ত্রণালয়েরও দায়িত্বে থাকা এ উপদেষ্ঠা।
Related News
সিলেটে ১০ মামলার আসামি তপু গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে অভিযান চালিয়ে মো. আলী আকবর তপু মিয়াকে গ্রেফতার করেছে কোতোয়ালীRead More
সিলেটে দূর্ঘটনায় মা-মেয়ে নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট থানা এলাকায় বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহতেরRead More



Comments are Closed