শাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রথম আলো কার্যালয়ের সামনে আম-জনতার শান্তিপূর্ণ জেয়াফত অনুষ্ঠানে পুলিশি হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার (২৪ নভেম্বর) রাত দশটায় শাহপরাণ হলের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের দিকে যান তারা।
এসময় শিক্ষার্থীরা বলেন, বিগত সরকারের সময়ে প্রথম আলো ভারতের এজেন্ডা বাস্তবায়নে কাজ করেছে। রোববার আমরা দেখেছি শান্তিপূর্ণ জেয়াফত অনুষ্ঠানে পুলিশ সাধারণ মানুষের উপর ন্যাক্কারজনক হামলা করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিশির বলেন, প্রথম আলো এবং ডেইলি স্টার ফ্যাসিবাদকে উসকে দেওয়ার জন্য জঙ্গি ট্যাগ দিয়ে বিগত সময়ে বিশাল ভূমিকা রেখেছে। তারই প্রতিবাদে সাধারণ মানুষ প্রতিবাদস্বরূপ শান্তিপূর্ণ অবস্থান ও জেয়াফত অনুষ্ঠান করতে গেলে পুলিশ ন্যাক্কারজনকভাবে হামলা চালায়।
তিনি আরো বলেন, স্বাধীন দেশে সাধারণ মানুষের উপরে পুলিশ যাদের ইন্ধনে হামলা করেছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। দ্রুত তাদেরকে বিচারের আওতায় না নিয়ে আসলে কঠোর কর্মসূচির ঘোষণাও দেবেন বলে জানান তিনি।
সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আজাদ শিকদার বলেন, ফ্যাসিবাদের আমলে পুলিশ যেভাবে সন্ত্রাসী কায়দায় হামলা করতো, ঠিক তেমনি আজকেও সাধারণ মানুষের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলা চালিয়ে ৩০ জন নিরাপদ ভাইকে আহত করেছে। আমরা এই সন্ত্রাসীদের বিচার চাই।
Related News
সিলেটে নিজের প্রাণ নিলো যুবক
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর শিবগঞ্জ এলাকার মজুমদারপাড়ায় এক যুবক গলায় ফাঁসRead More
সিলেটে সড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর শাহপরাণ (রহ.) থানাধীন খাদিমপাড়ার চামেলিভাগ এলাকায় সিলেট-তামাবিলRead More



Comments are Closed