সিলেটে ১০৫ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ছয় লক্ষাধিক টাকার চোরাই চিনিসহ দুজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় নগরের খাসদবির এলাকা থেকে এসব চিনিসহ দুজনকে আটক করা হয়।
আটকরা হলেন- সিলেটের গোয়াইনঘাট উপজেলার পাতনী (রুস্তমপুর) গ্রামের মো. বিলাল উদ্দিনের ছেলে মো. রুবেল আহমদ (২০) ও একই উপজেলার বিছনাকান্দি গ্রামের আলী হোসেনের ছেলে সাইদুল ইসলাম (২৪)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এয়াপোর্ট থানাধীন খাসদবির এলাকা থেকে ৬ লক্ষ ৩০ হাজার টাকার ১০৫ বস্তা (৫২৫০ কেজি) চিনি জব্দ করে। এসময় রুবেল ও সাইদুলকে আটক করা হয়।
পরে তাদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক বুধবার আদালতে প্রেরণ করা হয়।
Related News
নকশা অনুমোদন শুরু করলো সিউক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরী ও আশপাশের এলাকার পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ ভবন নির্মাণ এবং নির্মাণকাজেRead More
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের দূর্ঘটনায় আহত ব্যক্তির কৃত্রিম পা প্রতিস্থাপন
বৈশাখী নিউজ ডেস্ক: রোটারী বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি লেঃ কর্ণেল আতাউর রহমান পীর বলেছেন রোটারীয়ানরাRead More



Comments are Closed