Main Menu

সিলেটে কিনব্রিজের নিচ থেকে যুবকের লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকা থেকে ভবঘুরের এক যুবকের (৩৫) বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ভার্থখলা সংলগ্ন কিনব্রিজের নিচ থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলা সংলগ্ন কিনব্রিজের নিচ থেকে এক যুবকের বিবস্ত্র লাশ উদ্ধার করা হয়। তিনি মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে বলে জানা গেছে।

দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে মঙ্গলবার রাতের কোন এক সময় মৃত্যু হতে পারে তার। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।

তিনি জানান, নিহত যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তে কাজ চলছে।

 

Share





Related News

Comments are Closed