সিলেটে দোকানে রেফ্রিজারেটর বিস্ফোরণ, আহত ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর শেখঘাট এলাকার একটি দোকানে রেফ্রিজারেটর বিস্ফোরণ হয়ে পথচারীসহ ৭ জন আহত হয়েছেন।
বুধবার (১৩ নভেম্বর) রাত ১০টার দিকে জিতু মিয়ার পয়েন্টে স্বাদ অ্যান্ড কোম্পানির একটি দোকানে ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান- জিতু মিয়ার পয়েন্ট সংলগ্ন স্বাদ অ্যান্ড কোম্পানির একটি দোকানের বাইরে থাকা দুটি রেফ্রিজারেটর বিস্ফোরণ হয়। এতে এটিসহ পার্শ্ববর্তী দুটি দোকানে আগুন লেগে যায় এবং ৭ জন দ্বগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে আসে। তবে এর আগেই স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।
বিস্ফোরণে দোকানের কর্মচারী ইমন (১৮) নামে একজন আহত হন। বাকিরা পথচারী ও সিএনজি চালক। দোকানের সামনে থাকা একটি সিএনজিও বিস্ফোরণের বিকট শব্দে দুমড়ে মুচড়ে যায়। এবং আশে-পাশের আরও কয়েকটি দোকানে থাকা কাঁচ জাতীয় মালামাল ভেঙে গুঁড়ো হয়ে যায়।
ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণে আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক।
তিনি বলেন- খবর পাওয়ামাত্র পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। দুর্ঘটনায় আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের নাম-ঠিকানা এখনো পাওয়া যায়নি।
Related News
নকশা অনুমোদন শুরু করলো সিউক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরী ও আশপাশের এলাকার পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ ভবন নির্মাণ এবং নির্মাণকাজেRead More
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের দূর্ঘটনায় আহত ব্যক্তির কৃত্রিম পা প্রতিস্থাপন
বৈশাখী নিউজ ডেস্ক: রোটারী বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি লেঃ কর্ণেল আতাউর রহমান পীর বলেছেন রোটারীয়ানরাRead More



Comments are Closed