Main Menu

ভুটানকে উড়িয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক: বড় জয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। সেমিফাইনালে ভুটানকে গোল বন্যায় ভাসিয়েছে বাংলার মেয়েরা। তহুরার হ্যাটট্রিকে ভুটানকে ৭-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এই নিয়ে টানা দ্বিতীয়বারের মত ফাইনালে উঠেছে সাবিনারা।

Manual1 Ad Code

রোববার ২৭ অক্টোবর নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বল পজিশনে নিয়ে খেলতে বাংলাদেশ। শুরুতেই এগিয়ে যায় তারা। ৭ম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন ঋতুপর্না।

Manual6 Ad Code

১৫ মিনিটে বাংলাদেশের লিড দ্বিগুণ করেন তহুরা। ডি বক্সের ঠিক সামনে থেকে বাঁ-পায়ের শটে লক্ষ্যভেদ করেন তহুরা। ২৪ মিনিটে সহজ সুযোগ হাতছাড়া করেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন। তার শট গোলবারে লেগে ফেরার পর প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নেন মনিকা চাকমা। তার পাস পেয়ে সাবিনা শট নেন দূর থেকে। হতাশ হওয়ার এক মিনিটের মাথায় পেলেন কাঙ্ক্ষিত গোল। বাংলাদেশ লিড নেয় ৩-০ গোলে।

ম্যাচের ৩৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন তহুরা। ৩৭ মিনিটে ফের সাবিনার আঘাত। এবার গোলরক্ষক রুপনার বাড়ানো বল মধ্যমাঠ থেকে নিয়ে এগিয়ে যান বাংলাদেশ অধিনায়ক। বক্সে ঢুকে গোলরক্ষককে কাটিয়ে ডানপ্রান্ত দিয়ে তিনি বল জালে জড়ান। ৪২ মিনিটে এক গোল শোধ করে ভুটানের মেয়েরা। ডেকি লাজনের নেওয়া শট পা বাড়িয়েও ঠেকাতে ব্যর্থ হয়েছেন রুপনা। ৫-১ গোলে লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

Manual2 Ad Code

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৮ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন তহুরা। এরপর ৭২ মিনিটে ফের গোলের দেখা পায় বাংলাদেশ। সানজিদার নেওয়ার কর্নার কিক থেকে ভেসে আসা বলে হেড করে বল জালে জড়ান ডিফেন্ডার মাসুরা পারভীন। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৭-১ গোলের বড় জয়ে ফাইনালে পা রাখে লাল-সবুজের প্রতিনিধিরা।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code