এম্বুলেন্স চাওয়ার কারণ জানতে চাওয়ায় জাবিতে চিকিৎসক লাঞ্ছিত
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মচারী ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যালের কর্তব্যরত চিকিৎসককে অকথ্য ভাষায় বাবা মা তুলে গালি দেয়ার অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শীর থেকে জানা যায়, শুক্রবার বেলা ১০টা ৩০ মিনিটের দিকে অসুস্থ্য স্ত্রীকে নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যাবেন জাবির কর্মচারী ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন, তৎক্ষণাৎ এম্বুলেন্স না পাওয়ায় কর্তব্যরত চিকিৎসককে লাঞ্ছিত করে কেন এম্বুলেন্স নাই এর কারণ দর্শাতে বলেন। চিকিৎসক এম্বুলেন্স বাইরে রোগী নিয়ে চলে গেছে জানালে তিনি ক্ষিপ্ত হয়ে ঐ চিকিৎসকের বাবা মা তুলে অকথ্য ভাষায় গালি দেন। পরে তাকে সিনিয়র চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি একই ধরনের আচরণ করেন।
খোঁজ নিয়ে জানা যায়, আনোয়ার হোসেন মেডিক্যাল সেন্টারের পরিচালক ডা. সমছুর রহমানকে মুঠোফোনে ঐ দিনে কর্তব্যরত চিকিৎসককে ধরিয়ে দেন।পরিচালক মেডিকেল থেকে এম্বুলেন্স দিতে বললে তিনি এম্বুলেন্স না নিয়ে আবার গালাগালি করতে করতে চলে যান।
এ বিষয়ে জাবি মেডিক্যাল সেন্টারের পরিচালক ডা. সামছুর রহমান বলেন, আমি এই অপ্রতিকর ঘটনাটি আমার চিকিৎসকদের মারফত জেনেছি। আমাদের চারটি কল ছিল এম্বুলেন্সের জন্য। আমরা প্রায়োরিটি বেসিসে রোগীদের আগে সুযোগ দেই। রোগী সাথে নিয়ে না এসে আনোয়ার এম্বুলেন্স চাচ্ছিল, তার পরও তাকে এম্বুলেন্সের ব্যবস্থা করে দেয়া হয়। আমি ঘটনাটি উপ উপাচার্য (প্রসাশন) স্যারকে জানিয়েছি। রবিবার অফিশিয়াল অভিযোগ জানাব।আর যাই হোক কাউকে অকথ্য ভাষায় বিনা কারনে গালি দিতে পারেনা।
Related News
মায়ের হাত থেকে ছেলেকে ছিনিয়ে নিয়ে মাদক মামলায় হাজতে প্রেরণ
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদী কোর্ট প্রাঙ্গণে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে আসামীরা মব সৃষ্টি করেRead More
যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের জরুরি বার্তা দিল দূতাবাস
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমোদিত সময়সীমার চেয়ে বেশি থাকলে ভবিষ্যতে দেশটি ভ্রমণের ওপর স্থায়ীRead More



Comments are Closed