সিলেট ও সুনামগঞ্জ থেকে ৫৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এবং সুনামগঞ্জের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫৪ লাখ টাকার চোরাই মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের ৪৮ ব্যাটালিয়ন।
শুক্রবার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
চোরাই পণ্যের মধ্যে রয়েছে ২২৮০ পিস স্কিনি শাইনিং ক্রিম, ১১৯২ পিস ফেসওয়াশ, ৫৭৬ পিস সাবান, ২১৫ বোতল মদ, ৪৩১৫ কেজি বাংলাদেশী রসুন, ৪০৫ কেজি শিং মাছ ও পাথরবাহী একটি ট্রলি।
এসব পণ্যের বর্তমান বাজার মূল্য ৫৩ লাখ ৭৫ হাজার ৮৯০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
Related News
বিয়ানীবাজার থেকে টমটম চালক নিখোঁজ, থানায় জিডি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার থেকে রুবেল নামে এক টমটম চালক নিখোঁজ হয়েছেন। শনিবার (১৭Read More
জৈন্তাপুরে অটোরিক্সা হতে ৯৬ বোতল মদ উদ্ধার, চালক গ্রেপ্তার
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে সিএনজিচালিত অটোরিক্সায় তল্লাশি করে ৯৬ বোতল মদ উদ্ধার করেছেRead More



Comments are Closed