সিলেট সাইক্লিং কমিউনিটির ১১ বছর পূর্ণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলার কয়েক হাজার সাইক্লিস্টদের সংগঠন সিলেট সাইক্লিং কমিউনিটি শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ সালে ১১ বছর পূর্ণ করে ১২ বছরে পদার্পণ করল।সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে সিলেট নগরীর সুবিদ বাজার থেকে হিলুয়াছড়া চা বাগান পর্যন্ত সিলেট সাইক্লিং কমিউটির শতাধিক সাইক্লিস্ট সাইকেল র্যালী করেন। তারপর হিলুয়াছড়ার খেলার মাঠে বিভিন্ন খেলাধুলা ও পুরস্কার বিতরনীর মাধ্যমে দিনটি উদযাপন করেন সবাই।
সিলেট সাইক্লিং কমিউনিটির এডমিন ডা: ওরাকাতুল জান্নাত বলেন, সকলের প্রিয় এই সংগঠনটি ১১ বছর পূর্ণ করে এক যুগে পা রাখল। ২০১৩ সালে আমরা কয়েকজন এই সংগঠনটি শুরু করেছিলাম আর এখন আমাদের সকল বয়সী নারী পুরুষ মিলিয়ে ফেসবুক গ্রুপের সদস্য প্রায় অর্ধলক্ষ। আমাদের লক্ষ্য ছিল সাইক্লিং এর মাধ্যমে মানুষ যেন সুস্থ থাকে,নগরীর যানজট কমানো এবং পরিবেশ দূষণ কমিয়ে একটি সুন্দর শহর তৈরী করা, আমরা সবাইকে আমন্ত্রণ জানাতে চাই সাইক্লিংয়ে আসার জন্যে, নিজেকে এবং নিজেদের পরিবেশকে ভালো রাখতে সাইক্লিংয়ের কোন বিকল্প নেই।
১১ বছর পূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বয়সের, বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট সাইক্লিং কমিউনিটির এডমিন, সৈয়দ সোহাগ, হাসান আহমেদ, কামরুল ইসলামসহ আরো অনেকে।
Related News
বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে আইসিসির প্রতিনিধি দল
স্পোর্টস ডেস্ক: আসন্ন নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছেRead More
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More



Comments are Closed