সিলেটে অটিজম বিষয়ক কর্মশালা ২৭ ও ২৮ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতিবন্ধী শিশুদের বিশেষ করে অটিজম শিশুদের মানসিক বিকাশে সঠিক পরিচর্যার বিষয়ে এবং অভিভাবকদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষে সিলেটে দুইদিন ব্যাপী কর্মশালার আয়োজন করা হয়েছে।
গার্ডিয়ান এসোসিয়েশন অব স্পেশাল চাইল্ড এর আয়োজনে আগামী ২৭ ও ২৮ সেপ্টেম্বর (শুক্রবার ও শনিবার) দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত সিলেট মুসলিম সাহিত্য সংসদে (সাহিত্য আসর কক্ষ) অটিজম বিষয়ক এই কর্মশালা অনুষ্ঠিত হবে।
দুইদিন ব্যাপী কর্মশালার উদ্বোধন করবেন সিলেট জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল হক।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে থাকবেন অধিকার বিডির সম্পাদক ও গার্ডিয়ান এসোসিয়েশন অব স্পেশাল চাইল্ডের উপদেষ্টা প্রণব জ্যোতি পাল, আউশকান্দি ডিগ্রী কলেজের মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক এ কিউ জাহেদ, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিকাশ কেন্দ্রের শিশু বিশেষজ্ঞ ডা. শ্যামজয় দাশ।
দুইদিন ব্যাপী কর্মশালায় অটিজম মেনেজমেন্ট ও বিহেভিয়ার থেরাপি, এ ডি এইচ ডি, প্যারেন্টিং, প্রতিবন্ধী শিশুর অভিভাবকদের মানসিক স্বাস্থ্য ইত্যাদি বিষয়ে আলোচনা করা হবে।
আলোচনা করবেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিকাশ কেন্দ্র এর চাইল্ড সাইকোলজিষ্ট সাদিয়া আফরিন রুনা, সাইকোলজিষ্ট জাহানারা ইসলাম তিথি, সাইকোলজিষ্ট খলিল আহমদ মামুন, সাইকোলজিষ্ট মাসুমা খানম।
Related News
নকশা অনুমোদন শুরু করলো সিউক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরী ও আশপাশের এলাকার পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ ভবন নির্মাণ এবং নির্মাণকাজেRead More
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের দূর্ঘটনায় আহত ব্যক্তির কৃত্রিম পা প্রতিস্থাপন
বৈশাখী নিউজ ডেস্ক: রোটারী বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি লেঃ কর্ণেল আতাউর রহমান পীর বলেছেন রোটারীয়ানরাRead More



Comments are Closed