যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩, আহত ৫
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের হামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তিনজন সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্থানীয় পুলিশ। এসময় আহত হয়েছেন আরও ৫ জন।
সোমবার (২৯ এপ্রিল) বিকালে এই হামলার ঘটনা ঘটে।
পুলিশ বলছে, নর্থ ক্যারোলাইনার বৃহত্তম শহর শার্লটের একটি উপশহর এলাকায় তদন্ত চালানোর সময় মার্কিন মার্শাল ফিউগিটিভ টাস্ক ফোর্সের তিন সদস্য বন্দুকধারীর গুলিতে নিহত হন। এসময় আহত হয়েছেন আরও পাঁচজন।
শার্লট-মেকলেনবার্গ পুলিশ বিভাগ এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে, একটি বাড়ির সামনের উঠানে বন্দুকধারীর গুলিতে সন্দেহভাজন এক ব্যক্তি নিহত হয়েছেন এবং বাড়ি থেকে আরও দু’জনকে হেফাজতে নেয় আইনশৃঙ্খলা বাহিনী।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আগ্নেয়াস্ত্র রাখার দায়ে অভিযুক্ত এক ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে গেলে গোলাগুলি শুরু হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।
Related News
জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি কেনা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে পাকিস্তান সরকার নতুন করে একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ ঘোষণা করেছে।Read More
জুমার নামাজের সময় মসজিদের কাছে বোমা হামলা, নিহত ১৬
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে মসজিদের কাছে বোমা হামলায় অন্তত ১৬ জনRead More



Comments are Closed