পদ্মা সেতুতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: পদ্মা সেতুতে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় মোহাম্মদ তৈয়ব আলী (৩৪) নামের এক যুবক মারা গেছেন। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের ১১ ও ১২ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তৈয়ব আলী গোপালগঞ্জের কাশিয়ানী থানার বাগিয়া এলাকার মো. বেলায়েত শেখের ছেলে। তিনি পেশায় একজন মাইক্রোবাসচালক।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, আজ সকালে মুন্সীগঞ্জ সদরের সিপাহীপাড়া এলাকা থেকে যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস গোপালগঞ্জের কাশিয়ানীতে যাওয়ার পথে পদ্মা সেতুর ওপর চাকা ফেটে নষ্ট হয়ে যায়। পরে মাইক্রোবাসচালক তৈয়ব আলী গাড়ি থেকে নেমে চাকা মেরামতের চেষ্টা চালান। এ সময় পেছন থেকে দ্রুতগতির একটি মোটরসাইকেল তৈয়ব আলীকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
পুলিশ আরও জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে এসে মোটরসাইকেল চালক আজমীর হোসেন (২৮) ও তার স্ত্রী শ্রাবণী ইসলামকে (২৭) আটক করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাওয়া ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর এএসএম জিয়াউল হায়দার।
তিনি জানান, তৈয়ব আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, এ দুর্ঘটনায় পদ্মা সেতুতে যানবাহন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।
Related News
শাহজালাল বিমানবন্দরে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে পিকআপ দুর্ঘটনায় বিমানবাহিনীরRead More
মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল তিন বন্ধুর
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধুRead More



Comments are Closed