শান্তিগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।
শুক্রবার (৫ এপ্রিল) সাড়ে ৯ টার দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের গাগলী এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দিরাই উপজেলার তলবাউশি গ্রামের শামসুন্নাহার বেগম (৬৫) ও একই গ্রামের বাসিন্দা জান্নাত (১৩)। সম্পর্কে তারা দাদী-নাতনি ছিলেন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, রাতে সুনামগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে দিরাই উপজেলায় যাওয়ার পথে হঠাৎ করে প্রচন্ড বৃষ্টি শুরু হয়। এসময় যাত্রীবাহী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে ঘটনাস্থলেই নিহত হন শামসুন্নাহার। এছাড়াও মোটরসাইকেলে থাকা অন্য আরোহীদের স্থানীয়রা সেখান থেকে উদ্ধার করে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় জান্নাতের মৃত্যু হয়।
Related News
সুনামগঞ্জে ৮৭ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, তদন্ত দাবি
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জ-কাছিরগাথি-বিশ্বম্ভরপুর সড়কের প্রায় ৮৭ কোটি টাকার উন্নয়নকাজ ঘিরে নিম্নমানেরRead More
জগন্নাথপুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষেরRead More



Comments are Closed