Main Menu

কমলগঞ্জে গাজাঁসহ মাদক ব্যবসায়ী আটক

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে এক কেজি গাঁজা সহ আরজু মিয়া (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ মার্চ) রাত দশটায় উপজেলার ফুলবাড়ি চা বাগানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত আরজু কমলগঞ্জ সদর ইউনিয়নের বালিগাঁও গ্রামের মৃত শহীদ ওরফে সাদন মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ চৌধুরী এসআই মহাদেব বাছার ও এএসআই পরিমল চন্দ্র শীল এর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ফুলবাড়ী চা বাগানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আরজু মিয়াকে আটক করে। এ সময় তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আরজু মিয়াকে আটকের বিষয়টি নিশ্চিত করেন। রবিবার সকাল ১১টায় তাকে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’

Share





Related News

Comments are Closed