Main Menu

কুমিল্লায় রেললাইন বেঁকে ৯টি বগি লাইনচ্যুত, অর্ধশত যাত্রী আহত

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় রেললাইন বেঁকে চট্টগ্রাম থেকে আসা জামালপুরগামী ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ট্রেনের অন্তত অর্ধশত যাত্রী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ আছে।

রোববার (১৭ মার্চ) বেলা ১টা ৪৩ মিনিটে নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলওয়ে স্টেশনের অদূরে তেজেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে আখাউড়া, লাকসাম ও চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে রওনা দিয়েছে।

Manual1 Ad Code

রেলওয়ে কুমিল্লার ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্ধারিত সময়ের অনেক পরে ময়মনসিংহ অভিমুখী বিজয় এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ছেড়ে আসে। চৌদ্দগ্রামের গুণবতী স্টেশন পার হয়ে নাঙ্গলকোটের হাসানপুর স্টেশনে প্রবেশের সময় আউটারে ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়। হঠাৎ গরমের কারণে এমন হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এ ঘটনায় অর্ধশত যাত্রী আহত হয়েছেন এবং অন্তত তিন থেকে চার জন গুরুতর আহত হয়েছেন।

নাঙ্গলকোট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি এটা বিজয় এক্সপ্রেস ট্রেন। হাসানপুর থেকে ৫ কিলোমিটার দূরে নাঙ্গলকোটের আগে ঘটনাটি ঘটেছে। ইঞ্জিন লাইনে আছে। তবে ৬ থেকে ৭টি কোচ লাইনচ্যুত হয়েছে। আমরা প্রাথমিকভাবে এ বিষয়টুকু জেনেছি। রিলিফ ট্রেন পাঠানোসহ আরও কিছু প্রাথমিক কাজ আছে, সেগুলো আমরা এই মুহূর্তে করছি।

নাঙ্গলকোট রেল স্টেশন মাস্টার জামাল হোসেন বলেন, বগিগুলো ঢাকা-চট্টগ্রাম রেলপথের উভয় লাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকায় ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট, চট্টগ্রাম-চাঁদপুর, চট্টগ্রাম-জামালপুর রোডে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। হতাহতের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রাথমিকভাবে দুর্ঘটনায় হতাহতের কোনো খবর জানা যায়নি। তবে দুর্ঘটনার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে ট্রেনটির কয়েকটি বগি ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে।

Manual3 Ad Code

হাসানপুর রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার মং গু মারমা বলেন, ‘গরমের কারণে রেললাইন বাঁকা হয়ে গেছে। এ কারণে ট্রেনের বগি লাইনচ্যুত হয়। এখন উদ্ধারকারী ট্রেন এলে উদ্ধার তৎপরতা শুরু হবে। এতে কেউ মারা যাননি। তবে অনেকে কমবেশি আহত হয়েছেন।

Manual6 Ad Code

ওই ট্রেনের যাত্রী ভৈরবের বাসিন্দা আবদুল জব্বার বলেন, ‘চলন্ত অবস্থায় হঠাৎ করে ট্রেনের বগিগুলো একে একে কাত হয়ে পড়ে যায়। আমরা চিৎকার করতে থাকি। একপর্যায়ে ট্রেন থেমে যায়।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code