Main Menu

কুমিল্লায় মাছবাহী পিকআপ উল্টে নিহত ৪

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লায় ইলিয়টগঞ্জে মাছবাহী পিকআপ উল্টে ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিনজন।

মঙ্গলবার (১২ মার্চ) ভোর ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ইলিয়টগঞ্জের বেলারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual4 Ad Code

নিহতরা হলেন- সাতক্ষীরার সদর থানা এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম (২৩), ভোলার মনপুরা এলাকার মনির হোসেন (২৮), একই এলাকার হাবীবুর রহমান (৩২) এবং আক্তার হোসেন (৩৫)।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি মঞ্জুরুল আলম।

Manual2 Ad Code

ওসি মঞ্জুরুল বলেন, মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় দাউদকান্দি অভিমুখে মাছ নিয়ে যাচ্ছিল একটি ট্রাক। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে চান্দিনার বারেশ্বর এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে ধাক্কা দিয়ে মাছবাহী ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ওই ট্রাকের নিচে পড়েই ৪ শ্রমিক নিহত হন। এ সময় আরও তিনজন আহত হন।

Manual4 Ad Code

আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code