গোয়াইনঘাটের জলুরমুখে ব্রিজ নির্মাণ ও গরু চুরি বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নে জলুরমুখ ব্রিজ নির্মাণ ও ঘন ঘন গরু চুরি বন্ধের দাবিতে জলুরমুখ এলাকাবাসীর উদ্যোগে জলুরমুখ বাজারে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (১১ মার্চ) বিকেল ৩টায় জলুরমুখ উচ্চবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি এম মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও শ্রমিক নেতা লোকমান হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াাইনঘাট উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মো. ইসলাম আলী।
এসময় উপস্থিত ছিলেন মুরুব্বি নূরুল ইসলাম নুরু, নীলমনি নম, রাশিদ আলী, জমির উদ্দিন, জালাল উদ্দিন, মুজাহিদ আলী, মাহমুদ আলী, রজব আলী, রাধারমন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, হাজার হাজার মানুষের চলাচলের জন্য গোয়াইনঘাটের নন্দিরগাঁও ইউনিয়নের জলুরমুখে একটি ব্রিজ নেই। ফলে জলুরমুখ হয়ে পড়েছে যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা। এর সুযোগ নিচ্ছে চুর চক্র। ফলে দিন দিন গরু, মহিষ চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে। এছাড়া সেতু না থাকায় এখানে সহজে আইশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৌঁছাতে পারেন না। রোগী নিয়ে যাতায়াতেও দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বক্তারা অবিলম্বে জলুরমুখে ব্রিজ নির্মাণ, গরু চুরি বন্ধে চোরদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি
Related News
রোটারি ক্লাব অব সিলেট গার্ডেন ভিউ’র উদ্যোগে ঘর হস্তান্তর
বৈশাখী নিউজ ডেস্ক: রোটারি ইন্টারন্যাশনাল রিপশা টিম ২০২৬-২৭-এর ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি কর্নেল এম. আতাউরRead More
বিয়ানীবাজার থেকে টমটম চালক নিখোঁজ, থানায় জিডি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার থেকে রুবেল নামে এক টমটম চালক নিখোঁজ হয়েছেন। শনিবার (১৭Read More



Comments are Closed