কমলগঞ্জে গরুসহ চিহ্নিত দুই গরু চোর গ্রেফতার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে গরু চুরির ঘটনায় চিহ্নিত দুই গরু চোরকে গ্রেফতার করছে পুলিশ।
শনিবার (৯ মার্চ) রাতব্যাপী আসামীদের বাড়িসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উপজেলার মাধবপুর ইউনিয়নের শ্রীগোবিন্দপুর চা বাগানের নয়ন পাশির পাশি’র বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুল জব্বার (২৫) কে গ্রেফতারের পর তার দেওয়া তথ্য অনুযায়ী চুরির ঘটনায় তার সহযোগী পাত্রখোলা এলাকার তমিজ উদ্দিনের ছেলে জাকির হোসেন (৪৯) ও শ্রীপুর এলাকার আং মজিদের ছেলে মুন্না মিয়া (২৬)কে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে আটকদের তথ্যের ভিত্তিতে শ্রীগোবিন্দপুর চা বাগান এলাকা থেকে চোরাই যাওয়া নব্বই হাজার টাকা মূল্যের একটি গরু উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, গত ৭ মার্চ রাত আড়াই ঘটিকার সময় মাধবপুর ইউনিয়নের শ্রীগোবিন্দপুর বাগানের নয়ন পাশির গোয়াল ঘর থেকে চুরেরা গরু চুরি করে নিয়া যায়। এ ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে কমলগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, শ্রীগোবিন্দপুর বাগান থেকে গরু চুরির ঘটনায় মূল হোতাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পরে রিমান্ডে এনে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।
Related News
কমলগঞ্জে দুর্গোৎসবে ২ শতাধিক বঞ্চিতদের মাঝে বস্ত্র বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসব কেবল একটি ধর্মীয় উৎসব নয়, তা যেন সর্বজনীন সম্প্রীতি ওRead More
জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় মৌলভীবাজারের সাদিয়ার কৃতিত্ব
সালেহ আহমদ (স’লিপক): নজরুল বর্ষ উপলক্ষে শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশের লক্ষ্যে দেশব্যাপী আয়োজিত জাতীয় সাংস্কৃতিকRead More



Comments are Closed