ভারতে বিশ্বের দীর্ঘতম দুই লেনের টানেল উদ্বোধন
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচলে বিশ্বের দীর্ঘতম দুই লেনের টানেল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শনিবার (৯ মার্চ) অরুণাচলের সেলা অঞ্চলে টানেলটির উদ্বোধন করেন নরেন্দ্র মোদি।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩ হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই সেলা টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল ২০১৯ সালের ৯ ফেব্রুয়ারি। নরেন্দ্র মোদিই সেটি স্থাপন করেছিলেন। ৮২৫ কোটি রুপি ব্যয়ে নির্মিত ১২ কিলোমিটার দৈর্ঘ্যের এই টানেলে ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক প্রযুক্তি। এই টানেল তুষারপাত দ্বারা প্রভাবিত হবে না। ভারতের জন্য কৌশলগত কারণে এই টানেল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অরুণাচলকে নিয়ে ভারতের সঙ্গে চীনের বিরোধ রয়েছে। প্রদেশটিকে নিজেদের ভূখ- বলে দাবি করে আসছে বেইজিং। যা নিয়ে দুদেশের মধ্যে সংঘাত বেড়েছে। নবনির্মিত সেলা টানেলটি দিয়ে দ্রুত পৌঁছে যাওয়া যাবে চিন সীমান্ত সংলগ্ন তাওয়াং ও কামেং সেক্টরে। এই টানেল চীন সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর সক্ষমতা বাড়াবে।
এর আগে, তাওয়াং ও কামেঙ্গ সেক্টরে যাওয়ার জন্য ভারতীয় সেনাবাহিনীকে সংকীর্ণ পাহাড়ি পথ ব্যবহার করতে হতো। সংকীর্ণ পাহাড়ি পথে ট্যাঙ্ক এবং সাঁজোয়া গাড়ি নিয়ে যাওয়া একপ্রকার অসম্ভব ছিল। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে যেত। ফলে দ্রুত সীমান্ত এলাকায় পৌঁছাতে বেশ সমস্যায় পড়তে হতো ভারতীয় সেনাবাহিনীকে। নতুন এই দুই লেনের টানেল দিয়ে সহজেই সাজোয়াঁ গাড়ি, অস্ত্রশস্ত্র চিন সীমান্ত সংলগ্ন তাওয়াং ও কামেং সেক্টরে পাঠাতে পারবে ভারতীয় সেনাবাহিনী।
Related News
লুটপাট-সহিংসতা : প্যারিসসহ বিভিন্ন শহরে ‘স্থানীয় কারফিউ’ জারি
আন্তর্জাতিক ডেস্ক: বিক্ষোভ, সহিংসতা, লুটপাট এবং দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির গুরুতর অবনতি প্রতিরোধ করতে রাজধানী প্যারিস,Read More
ফ্রান্সজুড়ে সংঘর্ষ, লুটপাট ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ১২০০
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সে শিক্ষাপ্রতিষ্ঠানের দুরবস্থা ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের প্রতিবাদে চলমান বিক্ষোভে ব্যাপক সহিংসতা ছড়িয়েRead More



Comments are Closed