ঘন কুয়াশায় ঢাকার বদলে সিলেটে নামলো ২টি ফ্লাইট
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে নামতে না পেরে দুটি আন্তর্জাতিক ফ্লাইট সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করেছে।
বুধবার (১৭ জানুয়ারী) সকাল ১০টা ২৮ মিনিটে একটি এবং ১০টা ৪৮ মিনিটে অপর ফ্লাইটটি সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ উদ্দিন আহমদ।
সূত্র জানায়, বুধবার সকালে হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ওমানের মাসকাট থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের ড্রিমলাইনার ফ্লাইটটি নামার কথা ছিল। তবে ঘন কুয়াশার কারণে সেটি সেখানে অবতরণ করতে না পেরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে চলে আসে। সকাল ১০টা ২৮ মিনিটে ফ্লাইটটি সিলেটে অবতরণ করে।
একই কারণে চীনের গুয়াংজু থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের আরেকটি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে সকাল ১০টা ৪৮ মিনিটে সিলেট বিমানবন্দরে অবতরণ করে।
এব্যাপারে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ উদ্দিন আহমদ বলেন, আবহাওয়া খারাপ হওয়ায় সকালে বিমান দুটি সিলেটে নেমেছিল। পরে আবহাওয়ার উন্নতি হলে বিমান দুটি ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করে।
উল্লেখ্য- এর আগে একই কারণে ২ জানুয়ারি পাঁচটি এবং ৬ জানুয়ারি একটি ফ্লাইট ঢাকায় অবতরণ করতে না পেরে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছিল।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed