জামালপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: জামালপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩ জন।
মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার জামালপুর-ময়মনসিংহ সড়কের ভারুয়াখালি বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষনিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, নান্দিনা থেকে ছেড়ে আসা বালুবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ যাত্রী নিহত হন। আহত হন আরও ৩ জন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। অটোরিকশাটি ময়মনসিংহ থেকে জামালপুরের দিকে যাচ্ছিল।
নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক নূর মোহাম্মদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
Related News
নেত্রকোনায় মিশ্র মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে গুলশা, পাবদা, টেংরা মাছের সঙ্গেRead More
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) নামের এক সাংবাদিককে গুলি করে হত্যাRead More



Comments are Closed