সিলেটে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৫ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে তিনটার দিকে নগরীর পাঠানটুলার পল্লবী মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
মৃত আদিল আহমদ (২৯) সিলেটের ওসমানীনগর উপজেলার মান্দারুকা গ্রামের আব্দুল মসব্বিরের ছেলে।
আদিল পল্লবী মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি ছিলেন।
পুলিশ জানায়, নিরাময় কেন্দ্র কর্তৃপক্ষের দেওয়া খবরের ভিত্তিতে ভোররাত ৪টার দিকে জালালাবাদ থানাপুলিশ গিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার। আদিল তার শোবার কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে রশির মাধ্যমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মাদকাসক্তের পাশাপাশি তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন।
মরদেহ উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, লাশ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
Related News
সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির রয়েছে: সিসিক প্রশাসক
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন,Read More
সিলেটে হকার উচ্ছেদ অভিযানে আটক ৩৬
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হকার উচ্ছেদ অভিযান চালিয়েRead More



Comments are Closed