সিলেটে যুবকের ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু, অভিযুক্ত আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর ছড়ারপার এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এসময় ওই গৃহবধূর স্বামীকেও ছুরিকাঘাত করেন অভিযুক্ত যুবক।
রোববার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে ছড়ারপার এলাকার জাহাঙ্গীর মিয়ার কলোনিতে এ ঘটনা ঘটে।
নিহত জেসমিন বেগম (২২) কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার কাহেতেরটেকী গ্রামের আরিফ মিয়ার স্ত্রী। তাদের পরিবার সিলেট নগরীর ছড়ারপার এলাকার জাহাঙ্গীর মিয়ার কলোনিতে থাকতেন।
অভিযুক্ত যুবক মো. শাহারুখ আহম্মেদ তারুল (২৪) সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কলাহাটি গ্রামের মো. রাজা মিয়ার ছেলে। তিনি জেসমিনের স্বামী আরিফের খালাতো ভাই।
ঘটনার পর কোতোয়ালি থানাপুলিশ অভিযান চালিয়ে তারুলকে আটক করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তারুল মিয়া মদকাসক্ত। তিনি আগে রিকশা চালাতেন। জাহাঙ্গীর মিয়ার কলোনিতে একটি ঘরে ভাড়া থাকেন। জেসমিনকে উত্যক্ত করতেন তিনি। এর প্রতিবাদ করতে গেলে জেসমিনের স্বামীকেও ছুরিকাঘাত করেন তারুল।
আহত আরিফ বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
হতাহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ (পিপিএম)।
Related News
সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির রয়েছে: সিসিক প্রশাসক
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন,Read More
সিলেটে হকার উচ্ছেদ অভিযানে আটক ৩৬
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হকার উচ্ছেদ অভিযান চালিয়েRead More



Comments are Closed