‘স্মার্ট মিটারে মহা দুর্নীতি ও কম দামে বিদ্যুৎ উৎপাদনে সরকারের আগ্রহ নেই’
বৈশাখী নিউজ ডেস্ক: গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় আহবায়ক সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরী ও সদস্য সচিব জননেতা মকসুদ হোসেন এক বিবৃতিতে বলেন, গত ২৫ আগস্ট যুগান্তর পত্রিকায় প্রকাশিত “বিদ্যুৎ খাতের ৪২৬ কোটি টাকার প্রকল্প, স্মার্ট মিটারে মহা দুর্নীতি, সাশ্রয়ী বা কম দামে বিদ্যুৎ উৎপাদনে সরকারের আগ্রহ নেই খবরে গভীর উদ্বেগ, উৎকণ্ঠা ও তীব্র নিন্দা জ্ঞাপন করে বলেন, স্মার্ট প্রিপেইড মিটারের নামে ৪২৬ কোটি টাকার প্রকল্পে মহা দুর্নীতির ঘটনা ঘটেছে। বিদেশ থেকে মিটার কিনে এনে সেগুলোকে টেম্পারিং করে মেইড ইন বাংলাদেশ লিখে ৮৪ কোটি টাকা পাচার করার অভিযোগ উঠেছে। পাশাপাশি প্রকল্পের কর্মীদের বিদেশ থেকে ট্রেনিং করানোর কথা থাকলেও তা না করিয়ে জাল-জালিয়াতের মাধ্যমে ১৮ কোটি টাকা লুপাট হয়েছে।
অপর দিকে বিদ্যুৎ বিভাগের দু’টি প্রতিষ্ঠান ওজোপাডিকো ও ডিপিডিসি এর বিরুদ্ধে ভিন্ন দামে মিটার বিক্রি করে সরকারের ক্ষতি করা হয়েছে ২৪ কোটি টাকা।
অন্যদিকে সাশ্রয়ী বা কম দামে বিদ্যুৎ উৎপাদানে আগ্রহ নেই সরকারের। গণমাধ্যমে আসা এই খবরে কোটি কোটি বিদ্যুৎ গ্রাহকরা বিক্ষুব্ধ। সরকার বেসরকারি খাতের বেশি দামে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহ বেশি। কিন্তু বিদ্যুৎ নিয়ে বিশেষজ্ঞদের মতামত হলো সরকারি ভাবে বিদ্যুৎ উৎপাদানের খরচ কম, বেসরকারি ভাবে বেশি। গ্যাসের অভাবে সরকারি কেন্দ্রগুলোতে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে।
খবরে প্রকাশে সরকার ঘনিষ্ঠ ব্যবসায়ীদের মুনাফার সুযোগ করে দিতেই সরকারি বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রেখে বেসরকারি কেন্দ্রের মেয়াদ বাড়ানো হয়েছে। বিদ্যুত নিয়ে সম্প্রতি নৈরাজ্য বিশৃঙ্খলা ও মহাদুর্নীতিতে কোটি কোটি বিদ্যুৎ গ্রাহকরা উদ্বিগ্ন ও আতঙ্কিত। তারা মনে করেন বেশি দামে বিদ্যুৎ কেনা জনস্বার্থ বিরোধী।
নেতৃবৃন্দ স্মার্ট মিটারের মহাদুর্নীতির সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার সকল উদ্যোগকে গতিশীল করার জোর দাবী জানিয়ে বলেন, কম দামে বিদ্যুৎ কিনতে হবে ও বিদ্যুৎ বিভাগের নৈরাজ্য ও বিশৃঙ্খলা দমনে মাননীয় চৌকস প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ দেখতে চায় দেশবাসী। বিজ্ঞপ্তি
Related News
হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র জাতীয় পদক গ্লোবাল পিস অ্যাওয়াড লাভ
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগেRead More
সিলেটে তেমুখীতে জামায়াতের সহযোগী সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুলRead More



Comments are Closed