Main Menu

সিলেটের সাদাপাথরে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথরে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তার নাম আব্রাহাম জয় (২১)। তিনি ঢাকার মগবাজার এলাকার রানা গাইন’র পুত্র।তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলায় গোবিনাথপুর।

Manual8 Ad Code

সোমবার (২৮ আগস্ট) বেলা আড়াইটায় এ ঘটনা ঘটে। জয় আইইউবিএটি এর সিএসই ডিপার্টমেন্টের ছাত্র ছিলেন বলে জানা যায়।

Manual5 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, জয় সাদাপাথরে গোসল করতে নেমেছিলেন। এ সময় পানির প্রচন্ড স্রোতে তিনি আর স্থির থাকতে পারেননি। মূহুর্তেই পানির নিচে তলিয়ে যান। পরে সেখানে উপস্থিত ও তার সঙ্গের লোকজন খোঁজাখুঁজি করে প্রায় ১৫ মিনিট পরে তাকে পান। পরে তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

জানা যায়, তারা চার বন্ধু মিলে ঢাকা থেকে সিলেটে বেড়াতে এসেছিলেন জয়।

Manual5 Ad Code

কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার সাকেরা খাতুন লিপি জানান, পানিতে ডুবে জয় নামে একজনের মৃত্যু হয়েছে। মরদেহ আমাদের এখানে আছে। তবে সঙ্গে লোকজন মরদেহ সিলেটে নিয়ে যেতে চাচ্ছেন। পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় জানান, পানিতে ডুবে জয় নামে একজনের মৃত্যু হয়েছে। মরদেহ আমাদের হাসপাতালে আছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code