Main Menu

কমলগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠন

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে মৌলভীবাজার জেলা বিএনপি।

Manual7 Ad Code

এতে মো: ইকবাল পারভেজ চৌধুরী (শাহীন) কে আহবায়ক, মো: আবুল মনসুর রুকেন ও মো: জসিম উদ্দিন সাকিল (পৌর কাউন্সিলর)কে যুগ্ম আহবায়ক ও মো: শফিকুর রহমানকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিস্ট কমলগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

Manual6 Ad Code

গত ২৪ আগস্ট মৌলভীবাজার জেলা বিএনপির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মো: ফখরুল ইসলামের সুপারিশের প্রেক্ষিতে এই আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছেন জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য নির্দেশ প্রদান করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন-মো: হাজী নোমান আলী, মো: ক-এস খসরু (হেলাল), মো: খলিলুর রহমান (লেচু), মো: মীর জাহিদ, মো: নোমান আহমদ চৌধুরী, মো: মহসীন আফরোজ চৌধুরী, সন্তোষ ধর, মো: গোলাম মওলা ইসমত, মো: আব্দুস শহীদ, ডা: মো: আব্দুস ছালাম, সৈয়দ আব্দুর রকিব, মো: রফিকুল ইসলাম (সাক্কু), মো: আবু খলিল জাবেদ, মো: আহমদুর রহমান বুলু (পৌর কাউন্সিলর), আতাউর রহমান সানুর, মো: ইয়াছিন আলী, ও মোছা: শিউলী আক্তার শাপলা (পৌর কাউন্সিলর)।

Manual3 Ad Code

মৌলভীবাজার জেলা বিএনপির প্রচার সম্পাদক এম ইদ্রিছ আলী কমলগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটি অনুমোদনের তথ্য নিশ্চিত করে বলেন, জেলা বিএনপির বিশেষ সভায় দীর্ঘদিন যাবত নিস্ক্রিয় থাকায় কমলগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত গৃহিত হয়। সভার সিদ্ধান্তের আলোকে কমলগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত করে পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলোচনা করে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষে মো: ইকবাল পারভেজ চৌধুরী (শাহীন) আহবায়ক, মো: আবুল মনসুর রুকেন, মো: জসিম উদ্দিন সাকিল (পৌর কাউন্সিলর) যুগ্ম আহবায়ক ও মো: শফিকুর রহমানকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিস্ট কমলগঞ্জ পৌর বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন ও অনুমোদন করা হয়।

Manual3 Ad Code

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code