হবিগঞ্জে ব্যবসায়ীকে খুনের দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী গ্রামে মো. আব্দুল হাই নামে এক ব্যবসায়ীকে খুনের ঘটনায় আব্দুল ওয়াহিদ নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেছে আদালত।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর ১টায় হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আজিজুল হক এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডাদেশ প্রাপ্ত আব্দুল ওয়াহিদ রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ১৯৯৭ সালের জুন মাসের ১ তারিখ সন্ধ্যায় পাওনা টাকা চাইতে গেলে আব্দুল ওয়াহিদ এর সাথে ব্যবসায়ী আব্দুল হাইর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আব্দুল হাইকে ছোরা দিয়ে বুকে আঘাত করে হত্যা করা হয়।
এ ব্যাপারে আব্দুল হাইর ছোট ভাই আব্দুল ছফি ঘটনার পর দিন ২ জুন ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে হবিগঞ্জ সদর থানার এসআই গোলাপের রহমান তদন্ত করে শুধুমাত্র আব্দুল ওয়াহিদ এর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। পরে বিজ্ঞ আদালত ২০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার উপরোক্ত রায় প্রদান করেন।
রায় প্রদানকালে নিহত ব্যবসায়ী আব্দুল হাইর সন্তান এবং স্বজনরা উপস্থিত ছিলেন। তারা এ রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত ফাঁসির আদেশ কার্যকরের দাবি জানান।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ বলেন, এ রায়ে রাষ্ট্রপক্ষ খুশি। এতে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে। অপরাধীরা ভবিষ্যতে এ ধরনের অপরাধ করতে সাবধান হবে।
Related News
প্রথম বিয়ের তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ে, সিলেটে যুক্তরাষ্ট্র প্রবাসী নারীর কারাদন্ড
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আলোচিত প্রতারণার মামলায় যুক্তরাষ্ট্রপ্রবাসী এক নারীকে এক বছরেরRead More
শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মাগুরার আট বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায়Read More



Comments are Closed