Main Menu

রুপগঞ্জ থেকে সুনামগঞ্জের কিশোর নিখোঁজ

বৈশাখী নিউজ ডেস্ক: নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার শিমুলিয়া বালুরঘাট এলাকা থেকে সাগর মিয়া (১৩) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। গত বুধবার (১৬ আগস্ট) সকাল ১১টার দিকে রুপগঞ্জ থানাধীন শিমুলিয়া বালুরঘাটের সামনে থেকে সে নিখোঁজ হয়।

এ ঘটনায় গত বুধবার পরিবারের পক্ষ থেকে রুপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

নিখোঁজ সাগর মিয়া সুনামগঞ্জের বিশ্বম্বরপুর উপজেলার পিরিজপুর গ্রামের মো. আজির উদ্দিনের ছেলে। নিখোঁজ হওয়ার সময় তার পরনে নীল সুয়েটার, নীল হাফ প্যান্ট ছিল। তার উচ্চতা আনুমানিক ৫ ফুট।

কেউ তার সন্ধান পেলে ০১৭৮৪৬৬৬৪০০ এই নম্বরে যোগাযোগ করার জন্য নিখোঁজ সাগর মিয়ার ভাই ফখর উদ্দিন অনুরোধ করেছেন।

Share





Related News

Comments are Closed