Main Menu

জকিগঞ্জে পিকআপ চাপায় নিহত ১, আহত ৫

বৈশাখী নিউজ ডেস্ক : সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের বটরতল বাজারে পিকআপের ধাক্কায় ময়নুল হক (৩০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

মঙ্গলবার (৪ জুলাই ) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায় এ সময় পিকআপটি কালিগঞ্জ থেকে যাত্রী নিয়ে শাহগলী বাজারের উদ্দেশ্যে ছেড়ে বটরতল বাজারে আসা মাত্র পেছন থেকে বাসের ধাক্কায় পিকআপটি পথচারীকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নিচু স্থানে উল্টে যায়। এসময় গাড়িতে থাকা ৪ জন যাত্রীসহ ৫জন আহত হয়েছেন।

এক সাথে দু’জন রাস্তা পারাপারের সময় ময়নুল হক এই দুর্ঘটনার শিকার হয়ে মারা যান। অপর পথচারী জলিল আহমদকে গুরুতর আহত অবস্থা হাসপাতালে পাঠানো হলে পথেই তিনি মৃত্যুবরণ করেন। নিহত ময়নুল হক ও আহত জলিল আহমদের বাড়ি উপজেলার বারহাল ইউনিয়নের পরচক গ্রামে।

জকিগঞ্জ থানার ওসি মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

Share





Related News

Comments are Closed