ডেঙ্গু আক্রান্ত আরও ৪ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩৬ জন। এ নিয়ে হাসপাতালে ভর্তি মোট রোগী বেড়ে দাঁড়ালো ১ হাজার ৫৩১ জনে।
সোমবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন সাত হাজার ৬০৬ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫ হাজার ৫৮৯ জন এবং ঢাকার বাইরের ২ হাজার ১৭ জন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৬ জন।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত নয় হাজার ১৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ছয় হাজার ৬৫৫ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ৫৩৮ জন।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে জানুয়ারিতে ৬ মৃত্যু হয়েছে, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ২, মে মাসে ২, জুনে ৩৪ এবং চলতি জুলাইয়ে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed