বিশ্বনাথে সড়কের পাশে থেকে নবজাতক শিশু উদ্ধার
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের বিশ্বনাথ -জগন্নাথপুর সড়কের পাশে এক নবজাতক শিশুকে পাওয়া গেছে।
স্থানীয় দুই ব্যক্তি ওই নবজাতক শিশুকে উদ্ধার করে স্থানীয় পীরের বাজারের পল্লী চিকিৎসক এসবি নিরুর কাছে দিয়ে যান। ওই পল্লী চিকিৎসক শিশুটির যথাযথ চিকিৎসা ও খাবারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন।
রোববার (২ জুলাই) রাতে দশঘর ইউনিয়নের সমেমর্দান গ্রাম এলাকায় সুবল দেবনাথ ও নাজিম মিয়া নামক দুজন টমটম চালক এই নবজাতক শিশুকে পায়।
পল্লী চিকিৎসক এসবি নিরু জানান, রাতে সুবল দেবনাথ ও নাজিম মিয়া গ্যারেজে টমটম বন্ধ করতে গেলে রাস্তার পাশে কান্না শুনতে পায়।
পরে তারা রাস্তা থেকে নবজাতক শিশুকে উদ্ধার করে আমার কাছে নিয়ে আসে। বর্তমানে নবজাতক শিশুটি ভাল আছে বলে তিনি জানান।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed