রাজধানীতে ক্রেন দুর্ঘটনায় ৪ শ্রমিকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর ডেমরা থানা এলাকায় নির্মাণাধীন ভবনে ক্রেন দুর্ঘটনায় চার নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ জুন) বেলা আড়াইটার দিকে দিকে সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন মিজান (৩২), মোস্তফা (৪০) ও জাফর (৫০)। এ ছাড়া হাসপাতালে আরেক শ্রমিকের মৃত্যু হয়েছে তার নাম জানা যায়নি।
ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) ফারুক মোল্লা বলেন, ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পরে একজন মারা গেছেন। হাসপাতালে নেওয়ার পর যার মৃত্যু হয়েছে, তার নাম জানা যায়নি।
তিনি বলেন, নির্মাণাধীন ভবনটির নিচে শ্রমিকরা কাজ করছিলেন। এ সময় ওপরের দিকে মালামাল ওঠাতে গেলে ক্রেনের তার ছিঁড়ে ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed