সাংবাদিক নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন
হোসাইন মুহাম্মদ তারেক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ সন্ত্রাসী হামলায় জামালপুরের বাংলানিউজের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ও একাত্তর টিভির সংবাদ সংগ্রাহক সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে ও জড়িতদের ফাঁসির দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন হয়েছে।
শনিবার (১৭ জুন) সকাল এগারোটায় উপজেলার পৌর শহরের মুক্তিযুদ্ধা মোড়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব, ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ব্যানারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় সাংবাদিক বক্তারা অবিলম্বে নাদিম হত্যার প্রধান আসামিকে গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed