টিউশন ফি ছাড়াই ৫টি দেশে পড়াশোনার সুযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সব শিক্ষার্থীর আশা থাকে উচ্চমাধ্যমিকের পড়াশোনা শেষে ভালো ক্যারিয়ার গড়ার। অনেকের ভাবনায় থাকে কম খরচে বিদেশে পড়াশোনা করার। শিক্ষাব্যবস্থা ও উন্নত জীবনের সঙ্গে খরচের হিসাব মিললেই উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমান অনেকেই। কেউ কেউ বৃত্তি পেয়ে পাড়ি জমান। কেউ কেউ নিজ খরচেও পড়তে যান বা যেতে চান। কম খরচে দেশের বাইরে পড়তে যেতে চাইলে নানা বিষয়ের চিন্তা করেই এগোতে হয়। যাঁরা বাইরে উচ্চশিক্ষার জন্য যেতে চান, তাঁদের জন্য টিউশন ফি ছাড়াই বিশ্বের পাঁচ দেশে পড়তে যাওয়ার সুযোগ আছে। ‘হিন্দুস্তান টাইমস’ সেই পাঁচটি দেশের কথা জানিয়েছে।
জার্মানী
অর্থনৈতিক ও প্রযুক্তিগত দিক দিয়ে ইউরোপের অন্যতম শক্তিশালী দেশ জার্মানি। যদিও দেশটি মন্দা অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। দেশটি বিদেশি শিক্ষার্থীদের জন্য জনপ্রিয় একটি গন্তব্য। দেশটির অধিকাংশ বিশ্ববিদ্যালয় শুধু প্রশাসনিক ফি নেয়, কিন্তু কোনো টিউশন ফি নেয় না।
চেক প্রজাতন্ত্র
ইউরোপের অন্যতম সমৃদ্ধ দেশ চেক প্রজাতন্ত্র। দেশটির পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা টিউশন ফি ছাড়াই পড়াশোনা করতে পারেন। তবে এ ক্ষেত্রে কিছু শর্ত মানতে হবে বিদেশি শিক্ষার্থীদের। তাঁদের চেক ভাষায় কথা বলতে জানতে হবে বা চেক প্রজাতন্ত্রের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ডিগ্রির জন্য ভর্তি হতে হবে।
নরওয়ে
স্ক্যান্ডিনেভিয়ান দেশ নরওয়ে। এ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় যেসব শিক্ষার্থী ভর্তি হন, তাঁদের কোনো টিউশন ফি লাগে না। নামমাত্র প্রশাসনিক ফি দিয়েই পড়াশোনা করতে পারবেন দেশটিতে।
আর্জেন্টিনা
আয়তনে দক্ষিণ আমেরিকার অন্যতম দ্বিতীয় বৃহত্তম দেশ আর্জেন্টিনা। লিওনেল মেসির দেশে অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে কোনো টিউশন ফি দিতে হয় না। বিদেশি শিক্ষার্থীরা নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করে কিছু পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে পারেন।
সুইডেন
ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউরোপিয়ান ইকোনমিক এলাকায় মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের কোনো টিউশন ফি দিতে হয় না। এ ছাড়া সুইডেনে বিদেশি সব শিক্ষার্থী বিনা ফিতে পিএইচডি করতে পারেন।
Related News
সিলেটে এইচএসসিতে ৩ প্রতিষ্ঠানের সবাই ফেল, শতভাগ পাস ৬টিতে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানেরRead More
সিলেট বোর্ডে এইচএসসিতে পাসের হার ৫০.৯০ শতাংশ
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাসের হারRead More



Comments are Closed