কক্সবাজার পৌরসভার মেয়র হলেন নৌকার প্রার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মাহবুবুর রহমান চৌধুরী নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। ৪৩টি কেন্দ্রে মাহবুবুর রহমান পেয়েছেন ২৮ হাজার ৪১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাশেদুল হক রাশেদ নারিকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ২৪ হাজার ৫৭৪ ভোট।
সোমবার (১২ জুন) রাতে জেলা নির্বাচন অফিস ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রাপ্ত বেসরকারি ফলাফলে এ তথ্য জানা গেছে।
এছাড়া ১২টি ওয়ার্ডে বেসরকারিভাবে নির্বাচিত পুরুষ কাউন্সিলররা হচ্ছেন-১ নম্বর ওয়ার্ডে এসআইএম আকতার কামাল, ২ নম্বর ওয়ার্ডে মিজানুর রহমান মিজান, ৩ নম্বর ওয়ার্ডে আমিনুল ইসলাম মুকুল, ৪ নম্বর ওয়ার্ডে এহেসান উল্লাহ, ৫ নম্বর ওয়ার্ডে শাহাবুদ্দিন সিকদার, ৬ নম্বর ওয়ার্ডে ওমর সিদ্দিক লালু, ৭ নম্বর ওয়ার্ডে ওসমান সরওয়ার টিপু, ৮ নম্বর ওয়ার্ডে রাজ বিহারি দাশ, ৯ নম্বর ওয়ার্ডে হেলাল উদ্দিন কবির, ১০ নম্বর ওয়ার্ডে সালাহউদ্দিন সেতু, ১১ নম্বর ওয়ার্ডে নুর মোহাম্মদ মাঝু এবং ১২ নম্বর ওয়ার্ডে এম এ মনজুর।
নির্বাচিত সংরক্ষিত নারী কাউন্সিলররা হচ্ছেন-১ ২ ও ৩ নম্বর ওয়ার্ডে শাহেনা আকতার পাখি। ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে ইয়াসমিন আকতার। ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে জাহেদা আকতার এবং ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে নাসিমা আকতার বকুল।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed