বিশ্বনাথে এমপির গাড়িতে হামলার ঘটনায় আ.লীগ নেতার কারাদন্ড
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেট-২ আসনের সংসদ সদস্য ও গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খানের গাড়িতে বিশ্বনাথে হামলার ঘটনায় দায়ের করা মামলায় উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও পৌর এলাকার নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি শামীম আহমদকে ২ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।
মামলার অভিযুক্ত আরোও ৪ জনকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।
বুধবার (৩১ মে) সিলেটের দ্রুত বিচার সিনিয়র আদালত-১ এর বিচারক ফারজানা শাকিলা সুমু চৌধুরী এই রায় ঘোষণা করেন।
সশ্রম কারাদন্ডের পাশাপাশি আওয়ামী লীগ নেতা শামীম আহমদের বিরুদ্ধে ২ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডে বিধান করে মামলার রায় ঘোষণা করেন বিচারক।
মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী ও এমপি মোকাব্বির খানের এপিএস অসিত রঞ্জন দেব।
মামলা থেকে অব্যাহতি পাওয়া ব্যক্তিরা হলেন- বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য জুনাব আলী, দবির মিয়া ও উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামান সেবুল।
উল্লেখ্য, ২০২০ সালের ১০ আগস্ট দুপুরে সিলেটের বিশ্বনাথে উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভায় যোগদান করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের সামনে গেলে স্থানীয় এমপি মোকাব্বির খানের গাড়িতে হামলা করা হয়।
এঘটনায় এমপির এপিএস অসিত রঞ্জন দেব বাদী হয়ে দ্রুত বিচার আইনে ৫ জনের নাম উল্লেখ করে মামলা (মামলা নং ১০) দায়ের করেন। আর এই মামলার প্রধান অভিযুক্ত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শামীম আহমদ। এছাড়া মামলার অভিযোগে আরো ৪ জনের নাম উল্লেখ করা হয়।
Related News
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More
হবিগঞ্জে তরুণীকে ধর্ষণের পর হত্যা, ২ জনকে মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী জুবা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More



Comments are Closed