Main Menu

সিলেট নগরীতে প্রচন্ড গরমে বৃদ্ধের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে ‘হিট স্ট্রোকে’ ক্রিপেশ রায় (৬০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। তার বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার আনন্দপুর গ্রামে।

বুধবার (৩১ মে) বিকাল ৩টার দিকে নগরের লালবাজারে রাস্তায় তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।

তিনি বলেন- পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

তিনি আরও বলেন- প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- অতিরিক্ত গরমে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

Share





Related News

Comments are Closed