খামারের ৪০ কুমিরের আক্রমণে মালিক নিহত
আন্তর্জাতিক ডেস্ক: কম্বোডিয়ার এক কুমির চাষি ঘেরের মধ্যে পড়ে যাওয়ার পর প্রায় ৪০টি কুমির তাকে আক্রমণ করে ও কামড়ে মেরে ফেলেছে।
শুক্রবার (২৬ মে) দেশটির উত্তরাঞ্চলীয় শহর সিম রিপের কাছে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, লুয়ান নাম (৭২) ডিম পাড়া একটি কুমিরকে এর খাঁচা থেকে বের করে আনার চেষ্টা করছিলেন, কিন্তু কুমিরটি তার লাঠি কামড়ে ধরে হ্যাচকা টানে লুয়ানকে ঘেরের মধ্যে ফেলে দেয়।
“তিনি মরে না যাওয়া পর্যন্ত অন্য কুমিরগুলো তাকে আক্রমণ ও ধাক্কা মারতে থাকে,” বলেছেন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা মাই সাভরি। পরে কুমিরের কামড়ে ক্ষতবিক্ষত লুয়ানের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহের একটি হাত ছিল না বলে সাভরি জানিয়েছেন।
এর আগে এই এলাকার একই ধরনের আরেকটি খামারে দুই বছরের এক শিশুকে হত্যা করে তাকে খেয়ে নিয়েছিল কুমিররা। এলাকাটি কম্বোডিয়ার বিখ্যাত ঐতিহাসিক মন্দির আংকর ওয়াটের কাছে। দেশটিতে প্রাণীটির ডিম, চামড়া ও মাংসের জন্য কুমির পালন করা হয়।
Related News
জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি কেনা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে পাকিস্তান সরকার নতুন করে একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ ঘোষণা করেছে।Read More
জুমার নামাজের সময় মসজিদের কাছে বোমা হামলা, নিহত ১৬
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে মসজিদের কাছে বোমা হামলায় অন্তত ১৬ জনRead More



Comments are Closed