Main Menu

বেপরোয়া গতি নিয়ন্ত্রণে স্পিডগান নিয়ে সড়কে থাকবে পুলিশ

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সড়ক দুর্ঘটনা রোধে ঈদযাত্রায় বেপরোয়া গতি নিয়ন্ত্রণে স্পিডগান নিয়ে পুলিশ সদস্যরা সড়কে থাকবেন বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত উপ মহাপরিদর্শক বরকতউল্লাহ খান।

Manual7 Ad Code

বুধবার (১৯ এপ্রিল) সাংবাদিকদের এ কথা জানান তিনি।

Manual7 Ad Code

বরকতউল্লাহ খান বলেন, ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন এবং দুর্ঘটনায় মৃত্যু কমাতে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। মহাসড়কের ঝুঁকিপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে। বেপরোয়া গতি নিয়ন্ত্রণে স্পিডগান নিয়ে পুলিশ সদস্যরা মাঠে থাকবেন।

Manual3 Ad Code

এদিকে ঢাকায় গণমাধ্যমকর্মীদের সংগঠন শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরামের (এসসিআরএফ) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীসহ এর আশপাশের প্রায় দেড় কোটি মানুষ স্বজনের কাছে ফিরবে। এর মধ্যে সড়কপথে যাবে ৬০ শতাংশ এবং ২০ শতাংশ করে যাবে নৌ ও রেলপথে।

সেই হিসাবে প্রায় ৯০ লাখ মানুষ বাড়ি ফিরবে সড়কপথে। তবে, বিপুল পরিমাণ এই যাত্রীর চাপ নেয়ার সক্ষমতা নেই দেশের মহাসড়কগুলোর। এতে এ বছরও বাড়ি ফেরায় বাড়তে পারে জনদুর্ভোগ।

Manual4 Ad Code

ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টার (এনটিএমসি) ঈদযাত্রায় ঢাকা ছেড়ে যাওয়া মোট মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যার তথ্য বিশ্লেষণ করে। তাদের তথ্য অনুযায়ী, গত বছর ঈদযাত্রায় ৬৫ লাখ মানুষ ঢাকা ছেড়েছিলেন। এবার যাত্রী কল্যাণ সমিতির তথ্য বলছে, ঢাকা থেকে ১ কোটি ২০ লাখের বেশি মানুষ দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করবেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code