পাঁচ সিটিতে আওয়ামী লীগের প্রার্থী যারা
বৈশাখী নিউজ ডেস্ক: পাঁচ সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে নৌকার প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।
সিলেটে আনোয়ারুজ্জামান চৌধুরী, খুলনায় তালুকদার আবদুল খালেক, রাজশাহীতে খায়রুজ্জামান লিটন, বরিশালে আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত ও গাজীপুরে আজমত উল্লা খানকে মনোনীত করা হয়েছে।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শনিবার (১৫ এপ্রিল) দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এসব প্রার্থী চূড়ান্ত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। চুলচেরা বিশ্লষণ শেষে এ প্রার্থী চূড়ান্ত করা হয়।
বিভিন্ন জরিপের ভিত্তিতে প্রার্থিতা চূড়ান্ত করা হয় বলে আওয়ামী লীগের সূত্রগুলো দাবি করেছে।
Related News
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More
সারাদেশে কিডনি রোগীদের জন্য বড় সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যেই সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবাRead More



Comments are Closed