তাহিরপুরে তিন ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: অসদাচরণের ওভিযোগে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় তিন ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তারা হলেন, উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য এমদাদুল হক, ৭নং ওয়ার্ড সদস্য গোলাম সারোয়ার ডালিম ও ৯নং ওয়ার্ড সদস্য আতাউর রহমান ঝুটন।
গত সোমবার (৩ এপ্রিল) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান এই বরখাস্তের আদেশ দেন।
এরপর সহকারী সচিব মো. শাহরিয়ার আশরাফের স্বাক্ষরিত চিঠি সুনামগঞ্জ জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদসহ সংশ্লিষ্ট দপ্তরে বরখাস্তের কপি পাঠিয়েছেন।
৮ এপ্রিল শনিবার বরখাস্তের চিঠি হাতে পেয়েছেন বলে জানান, ৯নং ওয়ার্ড সদস্য আতাউর রহমান ঝুটন।
গত বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে তিন ইউপি সদস্যের সাময়িক বরখাস্তের চিঠি প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মোরাদ।
এবিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা জানান, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের তিন সদস্যের সাময়িক বরখাস্তের আদেশের চিঠি পেয়েছি। এই বিষয়ে সদস্যদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
উল্লেখ্য, উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের ঐ তিন ইউপি সদস্য তাদের চাহিদা মত ইউনিয়ন পরিষদের বিভিন্ন বরাদ্দ দাবী করেন চেয়ারম্যান আলী আহমদ মোরাদের কাছে। এতে তিনি রাজি না হলে তারা ইউনিয়ন পরিষদেই চেয়ারম্যানের কক্ষে উপস্থিত জনসাধারণের সম্মুখেই অসদাচরণে লিপ্ত হয়। এই বিষয়ে লিখিত ভাবে অভিযোগ দায়ের করেন চেয়ারম্যান আলী আহমদ মোরাদ।
Related News
সুনামগঞ্জে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে একRead More
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More



Comments are Closed