নেত্রকোণায় মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মানববন্ধন
মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণায় মাদক ব্যবসায়ী আব্দুল গণি ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেলে সদর উপজেলার মেদনী ইউনিয়নের বড়ওয়ারী বাজারে ইউনিয়নের সকল জনগনের ব্যানারে এই সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, মেদনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: আজিজ খাঁর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, বড়ওয়ারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলী আকবর, সুধীসমাজের মো: কালামিয়াসহ আরো অনেকে। এছাড়াও ইউনিয়েনের বিভিন্ন এলাকা থেকে শতাধিক লোক এতে অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় মাদক ব্যবসায়ী আব্দুল গনি, তার স্ত্রীসহ এলাকার অনেক মাদক ব্যবসায়ী রয়েছে। তাদের কারনে এলাকার উঠতি বয়সের ছেলেরা মাদক সেবনে আকৃষ্ঠ হচ্ছে।
এতে করে এলাকায় মাদক ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। নষ্ট হচ্ছে যুব সমাজ। মাদক নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবী জানান।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed