সুনামগঞ্জে মারামারি থামাতে গিয়ে ব্যবসায়ী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ পৌরসভায় দুই অটো চালকের মারামারি থামাতে গিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাতে ফারুক আহমদ নামের এক ব্যবসায়ী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুর ১টায় পৌরসভার নবীনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফারুক মিয়া শহরের মাইজবাড়ী এলাকার ওয়ারিস আলীর ছেলে।
খুনের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী।
স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে নবীনগর পয়েন্টে দুই অটো রিকশা ড্রাইভার নাজমুল ও রুমানের মধ্যে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে এর জেরে নাজমুল ও তার সহযোগীরা সংঘবদ্ধ হয়ে রুমানের ওপর আক্রমণ করে।
এ সময় মারামারি ঠেকাতে গেলে স্থানীয় ব্যবসায়ী ফারুক আহমেদ ছুরিকাঘাতে আহত হন। পরে স্থানীয়রা ফারুক আহমদকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সিসি ফুটেজ দেখে তদন্ত সাপেক্ষে ব্যবস্থার কথা জানিয়েছেন সদর থানার ওসি জানিয়েছেন। এ ঘটনায় নাজমুলসহ ৩ জনকে আটক করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
Related News
সুনামগঞ্জে ৮৭ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, তদন্ত দাবি
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জ-কাছিরগাথি-বিশ্বম্ভরপুর সড়কের প্রায় ৮৭ কোটি টাকার উন্নয়নকাজ ঘিরে নিম্নমানেরRead More
জগন্নাথপুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষেরRead More



Comments are Closed