জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তির আবেদন শুরু আজ
বৈশাখী নিউজ ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত কলেজগুলোতে স্নাতক (২০২২-২৩ শিক্ষাবর্ষে) প্রথম বর্ষে ভর্তির অনলাইনে আবেদন বুধবার (৫ এপ্রিল) থেকে শুরু হবে। আগামী ৮ মে পর্যন্ত ভর্তির আবেদন করা যাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জারি করা অনার্সের ভর্তি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গত রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়, মানবিক বিভাগে আবেদনের এসএসসি ও এইচএসসি মিলে ন্যূনতম জিপিএ ৬ দশমিক ৫ থাকতে হবে। পৃথকভাবে নূন্যতম জিপিএ ৩ থাকতে হবে। আর বিজ্ঞান ও ব্যবসায় বিভাগে এসএসসি ও এইচএসসি মিলে ন্যূনতম জিপিএ ৭ থাকতে হবে। এ দুই বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসিতে পৃথকভাবে নূন্যতম জিপিএ ৩ থাকতে হবে।
জানা গেছে, আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট ( http://app1.nu.edu.bd ) থেকে আবেদন ফরম পূরণ করতে হবে। ৫ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত আবেদন করা যাবে।
প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০ টাকা সংশ্লিষ্ট কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি) ৬ এপ্রিল থেকে ৯ মের মধ্যে জমা দিতে হবে। কলেজ থেকে আনলাইনে আবেদন ফরম নিশ্চয়ন করা যাবে ৬ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত। এ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস ১ জুন শুরু হবে।
দুটি ভিন্ন শিক্ষাবর্ষে কোনো শিক্ষার্থী দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে ভর্তি আবেদনের বিস্তারিত প্রক্রিয়া তুলে ধরা হয়েছে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed