কাভার্ড ভ্যানের ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর লালবাগে কাভার্ড ভ্যানের ধাক্কায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন।এ ঘটনায় কাভার্ডভ্যান জব্দ এবং এর চালককে আটক করেছে লালবাগ থানা পুলিশ।
লালবাগের বেরিবাঁধে শুক্রবার (৩১ মার্চ) রাত বারোটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ২৭ বছর বয়সী সানজিদা আক্তার তামান্না নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্রী ছিলেন। সানজিদার বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায়। বর্তমানে কামরাঙ্গীরচর এলাকায় থাকতেন তিনি।
স্থানীয়দের বরাত দিয়ে লালবাগ থানার উপ পরিদর্শক (এসআই) আখতার হোসেন জানান, সানজিদা ধানমন্ডি থেকে লালবাগের উদ্দেশ্যে মোটরসাইকেলে (পাঠাও) যাবার সময় লালবাগ বেরিবাঁধের পাশে শামীম গার্মেন্টস এর সামনে একটি কাভার্ডভ্যান বাইকটিকে ধাক্কা দেয়। এতে ওই ছাত্রীর মাথায় গুরুতর জখম হয়।
তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শুক্রবার রাতেই তাকে মৃত বলে জানান।
এসআই জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed